ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং
ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং হ্যালো ইভরিওয়ান আসসালামু-আলাইকুম্ । ওয়েলকাম করছি R H Khan ফেসবুক পেইজ এবং ইউটিউবে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং নিয়ে ্তো চলুন শুরু করা যাক । পার্টঃ০১ Ø ফ্রিল্যান্সিংঃ ফ্রিল্যান্সিং এর অর্থ হলো স্বাধীন বা মুক্ত পেশা। অর্থাৎ কেও যদি দেশ অথবা বিদেশের কোন ব্যাক্তি/প্রতিষ্ঠানের অধীনে না থেকে অস্থায়ীভাবে নির্দিষ্ট সময়ের জন্যে অর্থের বিনিময়ে ঐ প্রতিষ্ঠানের কোন কাজ করে ্তবে তাকে ফ্রিল্যান্সিং বলে। এ ধরনের পেশাজীবীকে ফ্রিল্যান্সার বা স্বাধীন পেশাজীবীও বলা হয়। ফ্রিল্যান্সার রা তাদের কাজের উপর খুব বেশি দক্ষ এবং অভিজ্ঞতাসম্পন্ন হয়ে থাকে। এরা শর্ত বা চুক্তির উপরে নির্ভর করে কাজ করে থাকে। তাই তাদের মাসিক আয়ও নির্দিষ্ট নয়। কাজ পাওয়া বা না পাওয়ার উপরে নির্ভর করে মাসিক আয় কম বেশি হতে পারে। বৈশ্বিক ডিজিটালাইজেশন ও প্রযুক্তিগত উন্নয়নের সুবাদে দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ । ডিজিটাল আউটসোর্সিংয়ে বিশ্বের অন্যতম গু...